স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র (AWS)
বিভিন্ন মডিউল দ্বারা গঠিত এবং বিভিন্ন সেন্সর সজ্জিত, এই কেন্দ্রগুলি বিশ্ব আবহাওয়া সংস্থার গ্লোবাল টেলিকমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে, এসব কাজ সম্পাদনকারী কর্মীর প্রয়োজন ছাড়াই, স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়াগত উপাত্ত গ্রহণ, তা দিয়ে লেখচিত্র তৈরি, সংরক্ষণ এবং প্রেরণ করতে সক্ষম। মানুষের হস্তক্ষেপ কেবল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রয়োজন, পাশাপাশি AWS যদি উপাত্ত প্রেরণ করতে না পারে সেক্ষেত্রে উপাত্ত ডাউনলোড করার জন্যও। AWS নেটওয়ার্কগুলি প্রচলিত ভূমি কেন্দ্রের নেটওয়ার্কগুলির পরিপূরক এবং জলবায়ুবিজ্ঞান সংক্রান্ত উদ্দেশ্যে ও আবহাওয়া পর্যবেক্ষণ কাজ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়।