কার্বন চক্র
পৃথিবীতে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চক্র যা কার্বন ধারণকারী বিভিন্ন যৌগের বিভিন্ন আধার এবং জলবায়ু ব্যবস্থা গঠনকারী প্রতিটি ভিন্ন উপাদান (বায়ুমণ্ডল, জলমণ্ডল, ক্রায়োস্ফিয়ার, জীবমণ্ডল, এবং শিলামণ্ডল) এর মধ্যে কার্বনের সম্পূর্ণ প্রবাহকে অন্তর্ভুক্ত করে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে বায়ুমণ্ডলে কার্বন যৌগের নির্গমন এই প্রাকৃতিক চক্রকে পরিবর্তন করছে, যা উপরোক্ত জলবায়ু ব্যবস্থায়, বিশেষত বায়ুমণ্ডলে, লক্ষণীয় পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
সম্পর্কিত পরিভাষা: সংরক্ষণাগার (রিজার্ভয়ার)